বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

আহলা দরবারের জশনে জুলুসে নবীপ্রেমীদের মিলনমেলা

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর)সকালে ২২ রবিউল আউয়াল আহলা দরবার শরীফের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এবং আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
জশনে জুলুসে নেতৃত্ব দেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী। জুলুসটি আহলা দরবার শরীফ থেকে বের হয়ে বোয়ালখালী ও পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়।
পরে যোহরের নামাজ শেষে আহলা দরবার শরীফে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে তকরির করেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও ইসলামি স্কলার মুহাম্মদ হাসান আল-আযহারী,আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নেজাম উদ্দিন চিশতী, মাওলানা কাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইদ্রিস মিয়া ও মাওলানা সাজ্জাদ হোসাইনসহ অনেকে।
আখেরি মোনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী।
জুলুসে আহলে সুন্নাত ওয়াল জামা’তের ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নবীপ্রেমী মানুষ অংশ নেন।
এ সময় শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, উত্তম চরিত্র, মানবিকতা, শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর সুন্নাহ, আদর্শ ও নৈতিকতা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। এটাই প্রকৃত নবীপ্রেমের পরিচয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews