শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

পটিয়ার আমজু মিয়ার বলী খেলার চ্যাম্পিয়ন মহেষখালীর মাসুম বলী

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঐতির্য্য ও সংস্কৃতির সেতুবন্ধনে চট্টগ্রামের পটিয়ার ঐতির্য্যবাহী
আমজু মিয়ার ১১৭তম বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলাধীন মহেশখালীর মাসুম বলী।শনিবার (৯ই মে) বিকেলে পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চৌধুরীর বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জমজমাট প্রতিযোগিতায় শক্তি ও কৌশলের লড়াই শেষে তিনি সেরা বলীর খেতাব অর্জন করেন।বলীখেলাকে ঘিরে সকাল থেকেই মাঠে উৎসুক জনতার ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে আসা বলীরা একে একে প্রতিযোগিতায় অংশ নেন। কয়েক দফা উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে প্রতিপক্ষ বোয়ালখালীর কাঞ্চন বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মাসুম বলী।খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
বলীখেলা ও লোকজ মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ওসি জিয়াউল হক,
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভার সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, আবুল কাসেম, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, বিএনপি নেতা মফিজুর রহমান, মুহাম্মদ সেলিম, খায়ের আহমদ, এস এম ইসহাক, আনোয়ার ইসলাম মিয়া, নুর মোহাম্মদ, মিজানুর রহমান, শহীদুল ইসলাম পটল, এস এম নয়ন প্রমুখ।
ধারাভাষ্যে ছিলেন মো. ইকবাল, আলভি, মফিজুর রহমান। ঐতিহ্যবাহী এ বলীখেলাকে ঘিরে মাঠ এলকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।খেলাকে কেন্দ্র করে আশপাশ এলাকায় বসে বৈশাখী মেলা।পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ এ আয়োজন উপভোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews