রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের বিরোধীদল শেখ হাসিনার ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সৌজন্য সাক্ষাৎ বিবেকের তাড়নায় এসেছি’: বহিষ্কারের পর বিএনপির জনসভায় যোগ দিয়ে সাবেক নেতা রাহী সাতবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আলহাজ্ব গোলাম নবী’র ইন্তেকাল ত্রিলোকেশ মহাশ্মশানের আন্তঃ কমিটির বৈঠক অনুষ্ঠিত বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বোয়ালখালীতে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময় সভা বোয়ালখালীতে আবারও সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৫ রেলস্টেশনে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে আটক বাদশা বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৫

পটিয়ায় এমপি এনাম’র সাথে নবগঠিত মহিরা ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী মহিরা গ্রামের সামাজিক উন্নয়ন,সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সামাজিক সংগঠন মহিরা ঐক্য পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক এনাম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১৯শে জুন) সকালে এমপি এনামুল হক এনামের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে মহিরা ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মহিরা ক্ষেত্রপাল বিগ্রহ উন্নয়ন পরিচালনা পরিষদ, মহিরা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমসহ গ্রামের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
সাক্ষাৎকালে মহিরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গ্রামের সার্বিক উন্নয়ন,সামাজিক সম্প্রীতি ও ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে এমপির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় সংসদ সদস্য এনামুল হক এনাম মহিরা গ্রামের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন,ঐক্যবদ্ধ সমাজই উন্নয়নের মূল শক্তি। মহিরার মানুষ সবসময় সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।এলাকার যে কোন উন্নয়নমূলক উদ্যোগে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি মহিরার একটি সড়কের উন্নয়নে সহযোগিতার কথাও উল্লেখ করেন এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
এ সময় তিনি নবগঠিত মহিরা ঐক্য পরিষদের সফলতা কামনা করেন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।

মহিরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান,সংগঠনটি মহিরা গ্রামের সার্বিক উন্নয়ন,সামাজিক ঐক্য সুসংহত করা,তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করবে।
বিশ্বস্হ এক সূত্রে জানা যায় এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে স্হানীয় নেতৃবন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মহিরা ঐক্য পরিষদের সাবেক সভাপতি রঞ্জিত কুমার চৌধুরী,উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট বাদল সরকার,সুজিত কান্তি গুপ্ত নান্টু ,ডা.অজিত শীল,তপন দাশ,
কার্যনির্বাহী কমিটি ও গ্রামের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শম্ভু বিশ্বাস,
তরুণ নাথ, নিতাই নাথ, বিকাশ নাথ, তিলক চৌধুরী, বিপ্লব চৌধুরী,প্রবাল দে,সত্যজিৎ চৌধুরী টুলু,শেখর সরকার,সৌরভ চৌধুরী,
প্রণব চৌধুরী, প্রদীপ বিশ্বাস, দোলন দাশ, শিবু চক্রবর্তী, মিঠু চৌধুরী, প্রশান্ত সরকার টিসু, যীশু চৌধুরী, বাপন সরকার, উজ্জ্বল বিশ্বাস,সুমন দাশ, তরুণ চৌধুরী, লিটন নাথ, রাজন দাশ, রিন্টু শীল,অ্যাডভোকেট সুব্রত শীল রাজু, বিটন মালাকার, উত্তম শীল, নয়ন বিশ্বাস, সৈকত চৌধুরী বাপ্পা, রামপ্রসাদ চৌধুরী, পলাশ বিশ্বাস, সজল শীল, বিধান চৌধুরী, সানি চৌধুরী, পিন্টু সরকার, জুয়েল দাস পিটু, মিন্টু দে, রুপন নাথ বাবুচি, বিমান নাথ, টিটু নাথ, বাবলু নাথ, পলাশ চক্রবর্তী, উজ্জ্বল নাথ, উৎপল শীল, সকাল দে, বাসুদেব বিশ্বাস, রানা দে, উৎপল দাশ, প্রমিজ দে, এনজয় দে, প্রান্ত বিশ্বাসসহ মহিরা গ্রামের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ঐতিহ্যবাহী মহিরা গ্রামের সামাজিক উন্নয়ন, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সম্প্রতি মহিরা ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতি হিসেবে অধ্যক্ষ সমীর কান্তি দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টুটুল বিশ্বাস দায়িত্ব গ্রহণ করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, এই সংগঠনের মাধ্যমে মহিরায় সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews