শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার ফটোকার্ডটি বিভ্রান্তিকর ও পুরোনো ঘটনার বিকৃত উপস্থাপন বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন ১নং ওয়ার্ডের ছৈয়দাবাদ ইউনিট শাখার উদ্যোগে আওলাদে রাসূল (দ:) গাউছে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রাহ:)’র পবিত্র সালানা ওরশ মোবারক ও শোহদায়ে কারবালার স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খতমে কুরআন, খতমে গাউসিয়া ও (৬ষ্ঠ তম) ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন (রবিবার) বাদে আছর হতে উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ ১নং ওয়ার্ড শাখার খানকাহ শরীফ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম আনসারী’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহর কুতুব শাহ্ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন’র প্রতিনিধি মুহাম্মদ তানিম, উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মাদ্রাসা-এ আহমদীয়া সুন্নিয়া ছৈয়দাবাদ’র সুপার মাওলানা আবুল কাশেম আনসারী।

তকরির পেশ করেন রাঙ্গুনিয়া রাণীরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা গাজী আবুল কালাম বয়ানী (মা:জি:আ), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা শায়েখ জয়নুল আবেদীন আল-কাদেরী।

১ন ওয়ার্ডের ছৈয়দাবাদ ইউনিট শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের খাঁনের সঞ্চালনায় তকরির পেশ করেন হালিশহর হামজারদিঘির পাড় শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল কাদের সিরাজী, পাঠানদন্ডী তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নাছির উদ্দিন আল-কাদেরী, মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নিয়া ছৈয়দাবাদ’র শিক্ষক মাওলানা আব্দুল খালেক আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ আলী রেজবী।

বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সহ- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হোসেন চৌধুরী, হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সভাপতি সাহেব মিয়া সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান।

আলোচনায় অংশ নেন ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহমদ নবী, ১নং ওয়ার্ডের ছৈয়দাবাদ ইউনিট শাখার সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ ফরমান, সহ- সভাপতি মো. ওয়াহেদ, সাধারণ সম্পাদক মো. মাঈনু উদ্দিন ময়ুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রিদুয়ানুল হক ওয়াসিম, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান প্রমূখ। পরে ১নং ওয়ার্ডের ছৈয়দাবাদ ইউনিট শাখার কার্যকারী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews