মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, চালক আহত কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস বোয়ালখালীর স্নেহাশ্রী এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় বোয়ালখালীতে চার কলেজে জিপিএ-৫ আট, ছয় মাদ্রাসায় একজন বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে সাবেক মেয়র আবুল কালাম আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল বোয়ালখালীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু আহত সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের

বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২ নভেম্বর) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোয়ালখালী পৌরসভার মীরপাড়ার জলিল মেম্বারের বাড়ির মৃত নুর আহম্মদের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ (৫৫) এবং পশ্চিম গোমদণ্ডী করিয়া বাপের বাড়ির মৃত বক্সের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রুবেল (৩৪)।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews