বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রাইহান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৭৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর খোতনাআলী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সফিকুলের পরিবারকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিএনপি নেতা মোঃ শফিউর রহমান (রাইহান) এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১২ মে (মঙ্গলবার) বিকেলে তিনি স্বশরীরে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সফিকুলের হাতে আর্থিক নগদ অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন এম, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলী, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বাবুসহ ৭ নং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতা রাইহান বলেন, বিগত সময়ে যেমন আমাদের দল বিএনপির নেতাকর্মীরা বিপন্ন মানুষকে বুকে আগলে রেখেছিলেন, বিপদে পাশে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনিভাবে আগামীদিনেও সর্বসাধারণের বিপদে আপদে পাশে থাকবেন।
উল্লেখ্য, গত ১০ মে (রবিবার) রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর খোতনাআলী গ্রামের সফিকুলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে মারা যায়। এছাড়া ৩ টি ঘর এবং ঘরে থাকা ফ্রিজ, সোনার অলংকারসহ ঘরে থাকা অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews