বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

খুলনা-১ সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান কে বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

জুলফিকার আলি জুলু দাকোপ :-

খুলনার দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের উদ্যোগে দাকোপ-বটিয়াঘাটা খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান কে সংবর্ধণা প্রদান করা হয়। আজ ১৭ মে রবিবার সকালে কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সকাল ১২ টার দিকে অনুষ্ঠান শুরু হয়।
বাজুয়া এসএন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত কুমার বৈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন।কলেজের এই আয়োজনের জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় তিনি বলেন,আমি এলাকার মানুষ আপনাদের সাথে সামাজিক, রাজনৈতিক মাঠে ছিলাম। আমরা সকলে মিলে দাকোপ বটিয়াঘাটা এলাকাকে ঢেলে সাঁজাতে চাই। আসুন আমরা সকলে মিলেমিশে এলাকার উন্নয়ন করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম,
দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, বেনী মাধব বিশ্বাস, জাহাঙ্গীর আলম গাজী, আব্দুল কাদের মাস্টার,জিএম কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুর রহমান, উপস্হিত ছিলেন দেবপ্রসাদ গাইন,সরোজিত কুমার রায়,কানু সাহা,এসএম শামিম হোসেন ,আব্দুল রাজ্জাক মনিরুল ইসলাম খান, জুলফিকার আলি জুলু, ,রতন রায়,বদিয়ার শেখ,পাপ্পু সাহা,
মোঃ ইকরামুল ইসলাম,প্রসেন রায়,জিএম রুস্তম,রিয়াজ মোর্শেদ,আল আমীন হোসেন রিংকুসহ আরো অনেকে। বক্তারা বলেন, এ ধরণের সংবর্ধনা অনুষ্ঠান গুণীজনদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews