বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইছহাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে – জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। ইয়াবাসহ বোয়ালখালীতে  মফিজ গ্রেপ্তার ধান-কাঁঠালের টানে বোয়ালখালীতে লোকালয়ে বন্যহাতির হানা

চাঁপাইনবাবগঞ্জে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ ভূমিসেবা মেলা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে (রবিবার) বিকেল তিনটার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি রফিকুল আলম, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, ১৯ মে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও ভার্চুয়ালি ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভূমি মেলায় জনগণকে সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার অভিপ্রায়ে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটালাইজড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এ মেলার আয়োজন।
তিনি আরও জানান, ৩ দিনব্যাপী এই ভূমি মেলা হবে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে এক কার্যকর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির একটি উত্তম প্ল্যাটফর্ম। মেলায় নাগরিকগণ ই-নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ও তাৎক্ষণিকভাবে তা গ্রহণ এবং সেবা বুথে নিয়োজিত কর্মকর্তার নিকট ভূমি সেবা বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তরসহ বিভিন্ন ভূমিসেবা পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews