মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইছহাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে – জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। ইয়াবাসহ বোয়ালখালীতে  মফিজ গ্রেপ্তার ধান-কাঁঠালের টানে বোয়ালখালীতে লোকালয়ে বন্যহাতির হানা

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ ২০২৬।

১৯ মে (মঙ্গলবার) সকাল থেকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে জুম প্লাটফর্মের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সংযুক্ত হন অংশগ্রহণকারীরা।

র‍্যালি ও মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম অসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইকরামুল হক নাহিদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, আজ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও ভার্চুয়ালি ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভূমি মেলায় জনগণকে সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় তিনি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোর গোড়ায় পৌছে দিতে ভূমি মন্ত্রনালয়ের গৃহীত সকল কার্যক্রম ও ভূমি সংক্রান্ত সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা দিতে এবং প্রয়োজনীয় সেবা প্রদান করতে এই মেলার আয়োজন বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews