রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন

গ্রাম আদালতকে আরো কার্যকর করতে হবে: নোয়াখালীর ডিসি

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

নোয়াখালী প্রতিনিধি:
স্থানীয়ভাবে ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচারিক সেবা দিয়ে থাকে গ্রাম আদালত। কিন্তু, প্রচার ও সঠিকভাবে পরিচালনা না হওয়ায় অনেক মামলা উচ্চ আদালতে চলে যাচ্ছে। তাই, মামলাগুলো নিষ্পত্তির জন্য গ্রাম আদালতকে আরো কার্যকর ও সক্রিয় করে তুলতে হবে বলে মন্তব্য করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সোমবার (০৮ জুন) সকালে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে গ্রাম আদালত পরিচালনা করে তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায়ে থাকবে। গ্রাম আদালতকে সঠিকভাবে পরিচালনা ও উপজেলা পর্যায়ে পর্যায়ে মনিটরিং বাড়ানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশনা দেন। সমাজের অসহায় পিছিয়ে পড়া নারী ও দরিদ্র জনগোষ্ঠীর কাছে গ্রাম আদালতের সেবা সম্পর্কে প্রচারনা করার জন্য সরকারি বিভিন্ন দফ্তরকে নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দফ্তরের উপপরিচালকগন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ। এ সময় গ্রাম আদালতের সার্বিক চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন।

উপজেলা নির্বাহী অফিসারগণ বলেন, ফরমস ও ফরমেট দেওয়াতে গ্রাম আদালত অনেকটাই সক্রিয় হয়েছে। গ্রাম আদালত আরো সক্রিয় করতে ইতিমধ্যে বিভিন্নভাবে প্রচারনার কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এই কাজগুলো অব্যহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews