বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

আহত রিকশা চালককে বোয়ালখালী পৌর প্রশাসকের অনুদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে আহত রিকশা চালক আবদুল নবীকে আর্থিক সহায়তা দিয়েছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রিকশা চালক আবদুল নবীর স্ত্রী রোজী আকতারের হাতে এ অনুদান তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান।

গত ৪জুন দিন দুপুরে কধুরখীল খোকার দোকান এলাকায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা রিকশা চালক আবদুল নবীকে কুপিয়ে আহত করে রিগ্যান নামের এক ব্যক্তি।

আহত রিকশা চালক আবদুল নবী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসা ব্যয় মিটাতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন আবদুল নবীর স্ত্রী রোজী আকতার।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, আহত রিকশা চালক তার পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। খুব অসহায় অবস্থায় দিন যাপন করছে জানার পর তাদের সামান্য কিছু অর্থ সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদের এ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews