1. info@www.dainikdeshbarta.net : দৈনিক দেশ বার্তা :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বোয়ালখালীতে দোকান থেকে  ফেরার পথে পুকুরে পড়ে প্রাণ গেল রতন সর্দারের রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আবুল কালাম, খোঁজে স্বজনদের মাইকিং বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কক্সবাজারগামী ট্রেনের ছাদে ফিল্মি স্টাইলে শিশুর দৌড় বোয়ালখালীতে মরিচের গুঁড়ো ছুঁড়ে ব্যবসায়ীর টাকা ও মোবাইল লুট ট্রেনের ছাদ থেকে পড়ে বোয়ালখালীতে এক নারী আহত বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু গ্রাম আদালতকে আরো কার্যকর করতে হবে: নোয়াখালীর ডিসি

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ০৯ নং খিলপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এই বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় সামাজিক, রাজনৈতিক, ব্যাবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা, র‍্যালী ও প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের উপর নাটিকা প্রদর্শন করা হয়। এছাড়াও, গ্রাম আদালতের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয় অতিথিরা।

স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমাদের ইউনিয়নে পুলিশ ফাঁড়ি থাকায় মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য সেখানে চলে যায়। কিন্তু, সরকার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা দিয়ে যাচ্ছে। যা মানুষ জানেনা। আমরা চাই সাধারন মানুষ গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলা নিয়ে অযথা ফাঁড়ি থানা অথবা, দালালের খপ্পরে না পড়ে গ্রাম আদালতের সেবা নেয়। এতে করে বিচার প্রার্থীর অতিরিক্ত অর্থ ও সময় বাঁচবে।

প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, অনেকেই গ্রাম আদালত বিষয়ে সচেতন নয়। দেখা যায় তারা ছোটখাটো বিষয় নিয়ে উপজেলা বা থানায় চলে যায়। কখনো আবার কোর্টে চলে যায়। কিন্তু, দির্ঘদিন পর দেখা যায় কোর্ট এই মামলাটি গ্রাম আদালতে পাঠিয়ে দেন। এরই মাঝে দেখা যায় মানুষ উকিল ধরে টাকা পয়সা খরচ করে, বিভিন্নভাবে হয়রানী হয়। তারা এই বিষয়গুলো নিয়ে সচেতন নয়। গ্রাম আদালতে এ্যাডভোকেট নিয়োগ করার কোনো সুযোগ নেই। পক্ষদ্বয়ের মনোনীত সদস্য দিয়েই গ্রাম আদালতের বিচার কার্য পরিচিত হয়।

উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে সকলে বাড়িতে গিয়ে মা-বাবা বা পাড়া-প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন। ছোটখাটো বিরোধ, যেটা ৩ লক্ষ টাকার মধ্যে পড়ে। এই বিষয়গুলো নিয়ে গ্রাম আদালতে আবেদনের মাধ্যমে বিচার পাওয়া যায়। সকলেই গ্রাম আদালতের বিষয়ে সচেতন হবো এবং অন্যকেও সচেতন করবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট