বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ, হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে জুয়েল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ জুন বুধবার সকালে উপজেলার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

ঘটনার রাতেই ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে দুলাভাই মোহাম্মদ জুয়েলকে একমাত্র আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ জুয়েল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মিয়া ঘোনা এলাকার আজম কলোনীর মৃত আব্দুস সালামের ছেলে। বর্তমানে তিনি হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় বসবাস করছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন সোমবার সকালে আমান বাজার এলাকার বাসায় পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল। ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে কোনো উপায় না দেখে ভুক্তভোগী তরুণী ওই দিন রাতেই হাটহাজারী মডেল থানায় গিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা পাওয়ার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। বুধবার সকালে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews