বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে নিহতের পরিচয় মিলেছে

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত আবদুল মাবুদ (৩৭) পশ্চিম গোমদন্ডী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেঝার বাড়ির মৃত আবদুল ছমদের ছেলে।
রোববার (১৪ জুন) তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
নিহতের ভাইপো মো. নাছির জানান, প্রায় পাঁচ মাস আগে আবদুল মাবুদের মেয়ের বিয়ে হয়। এরপর থেকেই তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ঘটনার দিন দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
তিনি জানান, আবদুল মাবুদ পেশায় রিকশাচালক ছিলেন। কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অস্থির অবস্থায় চলাফেরা করছিলেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নেওয়া হবে। পরে জানাজা শেষে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

উল্লেখ্য, শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার ১২ নম্বর ব্রিজ এলাকায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews