রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন

চন্দনাইশে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা হাসপাতালের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা রশ্মি চাকমা, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা বলেন ভিটামিন এ ক্যাপসুল প্রতিটি শিশুকে খাওয়ানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছয় মাস থেকে ছয় বছর বয়সি শিশুদের অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল এবং বয়স অনুপাতে লাল ক্যাপসুল খাওয়াতে হবে । অন্যতায় ভিটামিন এ ক্যাপসুলের অভাবে শিশুদের শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী , বাক প্রতিবন্ধী, রাতকানা রোগ, অপুষ্টিজনিত মৃত্যু, ইত্যাদি ঘটতে পারে। তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন কোনভাবে আগামী ২৮ জুন সারাদেশে অনুষ্ঠিত ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন থেকে যেন শিশুরা বাদ না পড়েন। এছাড়াও স্বাস্থ্য প্রশাসক রশ্মি চাকমা দায়িত্বপ্রাপ্ত সকলকে সুষ্ঠ সুন্দরভাবে দায়িত্ব পালনের আহা বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন মেডিকেল অফিসার ডাক্তার দীপন দেবনাথ, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আলী, পরিসংখ্যান বিদ মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews