রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসিম উদ্দিন ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বোয়ালখালীতে জেলেপল্লীতে ত্রাণ পৌঁছালেন পৌর প্রশাসক হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে ৩,৫০০ কেজি চাল বিতরণ বন্যার্তদের পাশে জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ হাটহাজারীর মেখল ইউনিয়নে খলিফা পাড়ায় কথা কাটাকাটির জেরে এক ব্যক্তি কে কুপিয়ে হত্যা কোমর সমান পানিতে নেমে পানিবন্দীদের দুয়ারে ইউএনও দিনভর তল্লাশিতেও মেলেনি পাহাড়ি ঢলে নিখোঁজ দিদারের খোঁজ চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপি’র পক্ষ থেকে ঘর বন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যা: সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন, পানিবন্দি হাজারো পরিবার বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ

বন্যাকবলিত মানুষের পাশে এমপি জসিম উদ্দিন ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। ১১ জুলাই থেকে ৩০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ করা শুরু করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও তাঁর উপস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার পরিবারের জন্য এই সহায়তা বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপকারভোগীর হাতে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। বন্যার কারণে যেসব পরিবার খাদ্য সংকট ও নানা দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস প্রদান করেন।
উপহার গ্রহণকারী পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস‍্য জসীম উদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হবে।

এ সময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) এস এম দিদারুল ইসলাম সিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজিব, দক্ষিণ জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস‍্য ইখতিয়ার হোসেন, মোজাম্মেল হক বেলাল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মারুফ, দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল নাঈমা চৌধুরী রিকু, উপজেলা সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগর, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, আবদুল্লাহ হোসাইন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোরশেদুল আলম, কিং ফোরকান, কামাল উদ্দিন পারভেজ, অসীম চক্রবর্ত্তী, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতেখার উদ্দিন সুমন, যুবদল নেতা শহীদুল ইসলাম, নজরুল ইসলাম সাও. মো. মাহফুজ, ছাত্র দলনেতা আয়াত মোহাম্মদ হেলাল উদ্দিন তানভীর, মো. আবির, ডি এম সাকিব, মানিক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews