বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পানির নিচে মহাসড়ক, কমেছে যানজট এখনো ২ ফুট পানিতে চলছে যানবাহন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার পাঠানি ব্রিজ এলাকায় সড়কের একটি অংশ টানা কয়েক দিন ধরে পানির নিচে রয়েছে। রবিবার থেকে পানি ওঠে মঙ্গলবারে আজ শনিবারও সড়কের ওপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। এতে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

দূরপাল্লার পরিবহন, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং সাধারণ যাত্রীবাহী যানবাহনকে চরম ভোগান্তির মধ্যে চলাচল করতে হচ্ছে। অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে একই স্থানে পানি উঠে মহাসড়ক ডুবে যায়। সামান্য বৃষ্টিতেই সড়কের নিচু অংশে পানি জমে যান চলাচল ব্যাহত হয়। এবারের বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

অন্যদিকে, পাঠানি ব্রিজ সংলগ্ন বড়পাড়া (কসাইপাড়া) এলাকায় মহাসড়কের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতা বিরাজ করছে। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, মহাসড়কের নিচু অংশটি অন্তত তিন ফুট উঁচু করে পুনর্নির্মাণ করা হলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

যাত্রীরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশটি দ্রুত উঁচু করে সংস্কার করা প্রয়োজন। অন্যথায় প্রতি বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হবে হাজারো মানুষকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews