বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

২০০ পরিবারে বোয়ালখালী পৌর প্রশাসকের ত্রাণ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা রহিমা বেগমের একমাত্র ছেলে মো.সাইফুদ্দিন রিকশা চালাতে পারলেই জুটে খাবার।

গত কয়েকদিন সে গাড়ি নিয়ে বের হতে পারেনি। জ্বর সর্দিতে ভুগছে সাইফুদ্দিন। মা-ছেলের সংসারে সেই একমাত্র উপার্জনকারী। হাতেপাতে যা ছিলো তা ওষুধপত্রে শেষ হয়ে গেছে।

রবিবার (১২ জুলাই) এমন পরিস্থিতিতে সেই রহিমার হাতে ত্রাণ পৌঁছে দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। এইদিন রহিমার মতো ২০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।

রহিমা বেগম বলেন, “অঝোরে ঝরছে বৃষ্টি। উঠোনের পানি নামার নাম নাই, রাস্তাঘাটে চলা দায়। সাপ জোঁকের ভয় তো আছে। রান্নার জন্য ঘরে কিছুই ছিলো না।”

তিনি জানান, “পৌর প্রশাসক বৃষ্টির মধ্যে ঘরে দুয়ারে এসে খোঁজ খবর নিয়েছেন। চাল, ডাল, তেলসহ মুড়ি, বিস্কুট ও চিড়া দিয়ে গেছেন। এসব পাওয়ায় অন্তত কয়েকদিন চলবে।

গত বুধবার থেকে ঝড় বাদল উপেক্ষা করে অসহায় পরিবারের কাছে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন পৌর প্রশাসক।

গতকাল রবিবার (১২ জুলাই) পৌরসভার ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডের পানিবন্দী প্রায় ২০০ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

তিনি বলেন, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে পৌর এলাকায় সেসব পরিবার পানিবন্দী হয়ে আছেন তাদের মাঝে দ্রুততম সময়ে খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে। এছাড়া না খেয়ে আছে এমন পরিবারের তথ্য পেলেও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews