বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে জামিয়া পটিয়া মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

মুহাম্মদ আকতার উদ্দিন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম মুহাম্মদ আতাউল্লাহ। তিনি পটিয়া আল জামিয়া আল-ইসলামিয়ার জামাতে সওম শ্রেণির ছাত্র এবং চকরিয়া উপজেলার বরইতলী শান্তি বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতা মাওলানা নেছার উদ্দীন এবং মাতা জয়নুর নেছা। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন মেজ।

পারিবারিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় বাড়ির পাশের এলাকা নদীর মতো পানিতে প্লাবিত হয়ে যায়। রবিবার (১২ জুলাই) যোহরের পর আতাউল্লাহ নিজের কাপড়চোপড় ধোয়ার জন্য পানিতে নামেন। পরে তিনি সাঁতার কাটতে শুরু করেন। প্রথমবার নিরাপদে তীরে ফিরে এলেও দ্বিতীয়বার পানির প্রবল স্রোতে তলিয়ে যান এবং আর ফিরে আসতে পারেননি।

এ সময় তাঁর বোনেরা চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পটিয়া আল জামিয়া আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সবরে জামিল দান করুন। আমীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews