বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে বিক্রির জন্য তিনদিন জালে আটকে রাখা অজগর উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিক্রির উদ্দেশ্যে তিনদিন জালে আটকে রাখা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কেরানী বাজার এলাকা থেকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার ভারী বর্ষণে প্লাবিত একটি বিলে মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। পরে স্থানীয় এক যুবক সেটিকে বিক্রির উদ্দেশ্যে জালে আটকে রাখেন। তবে তিনদিনেও কোনো ক্রেতা না পাওয়ায় সাপটি বিক্রি করা সম্ভব হয়নি।
খবর পেয়ে উদ্ধার করতে গেলে প্রথমে ওই যুবক বাধা দেন এবং টাকাও দাবি করেন বলে জানান শাওন। পরে সাপের পরিবেশগত গুরুত্ব এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে বোঝানো হলে তিনি স্বেচ্ছায় সাপটি হস্তান্তর করেন।
উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় চার থেকে সাড়ে চার ফুট। বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর। দীর্ঘ সময় জালে আটকে থাকায় সাপটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
শাওন বলেন, সাপটিকে প্রয়োজনীয় পরিচর্যা ও চিকিৎসা দিয়ে সুস্থ করে পরে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews