বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

ফটকের তালা ভেঙে বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে ফটকের তালা ভেঙে বাড়ির আঙিনা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৪টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরা পেশকার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মালিক বাবলা দাশ এ বিষয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি জানান, রাতে গাড়িটি (চট্টগ্রাম-থ-১৩-২৬২০) বাড়ির আঙিনায় পার্কিং করা অবস্থায় সীমানা প্রাচীরের ফটক তালা বদ্ধ ছিল। তার পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে ভোরে সেই ফটকের তালা ভেঙে গাড়িটি চালিয়ে পালিয়ে গেছে চোর।

বাবলা দাশ বলেন, সকালে আঙিনায় গাড়ি দেখতে না পেয়ে চুরি বিষয়টি বুঝতে পারি। পরে সিসিটিভির ফুটেজ দেখে জানা যায় ভোর চারটার দিকে চোর গাড়িটি নিয়ে পালিয়ে যেতে। চুরি যাওয়া গাড়ি মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

এর আগে ৭ জুলাই ভোরে শাকপুরা ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের মনার বাপের টেক এলাকা থেকে রাশেদুল হকের সিএনজি অটোরিকশা(চট্টগ্রাম-থ-১৪-৪৪৮১) চুরি হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সিএনজি অটোরিকশা চুরি বিষয়ে অভিযোগ পেয়েছি। গাড়ি উদ্ধারে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews