বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে  শিক্ষক কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মোহাম্মদ মোক্তিয়ার (৪০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীলের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে ওইদিন শিক্ষক মোক্তিয়ারের বিরুদ্ধে শিশু আইন ২০১৩-এর ৭০ ধারার অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন শিক্ষার্থীর পিতা মো.ফরিদুল আলম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তভার গ্রহণ করে অভিযুক্ত শিক্ষক মোক্তিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোক্তিয়ার নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার খাজা রোডের বোচন মিস্ত্রির বাড়ির মো.বখতিয়ারের ছেলে। তিনি কধুরখীলের আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের হিসাব রক্ষক ও শিক্ষক।

মামলার বাদী নগরীর হালিশহর থানার উত্তর আগ্রাবাদ রঙ্গিপাড়ার রমনা আবাসিকের বাসিন্দা মো. ফরিদুল আলম জানান, তার ছেলে হাফেজ আবদুল্লাহ আল তাওসিফ (১৪) আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের শিক্ষার্থী।

তিনি মামলার এজাহারে বলেছেন, গত ৮ জুলাই সকাল ৬টার দিকে শিক্ষক মোক্তিয়ার এক সপ্তাহ আগে অবসরে খেলাধুলার অজুহাতে তাওসিফকে গালিগালাজ করে। এর একপর্যায়ে বেত্রাঘাত, কিল, ঘুষি মেরে তাওসিফকে আহত করে। আহত অবস্থায় তাওসিফকে বিনা চিকিৎসায় রুমে সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দি করে রাখা হয়। ওইদিন আসরের নামাজের সময় সুযোগ পেয়ে বাড়িতে চলে আসে তাওসিফ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

থানায় এজাহার দায়েরের আগে ঘটনার পরদিন গত ৯ জুলাই বোয়ালখালী থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন বলেও জানিয়েছেন মামলার বাদী ফরিদুল আলম।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, শিক্ষার্থীকে বেশিমাত্রায় মারধর করায় এই শিক্ষককের বিরুদ্ধে মামলা হয়েছে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৪ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews