বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

১২ দিনেও সন্ধান মেলেনি বোয়ালখালীর আকবর হোসেনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আকবর হোসেন (৫৫) গত ১২ দিন ধরে নগরীতে নিখোঁজ রয়েছেন। তার খোঁজ না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।

গত ২৭ জুন বিকেল ৩টার দিকে তিনি নগরীর বায়েজিদ হাজী পাড়ার ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরননি।

এ বিষয়ে গত ২ জুলাই তার ছেলে আসলাম হোসেন ইমন বায়েজিদ থানায় নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।

নিখোঁজ আকবর হোসেন বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী গ্রামের মরহুম জাকের হোসেনের ছেলে। তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি নগরীতে রিকশা চালিয়ে সংসার চালাতেন।

আসলাম হোসেন ইমন বলেন, আমার বাবা ২৬ জুন বিকেলে ঘর থেকে বের হয়েছিলেন। পড়নে শার্ট ও প্যান্ট ছিলো। গায়ের রঙ শ্যামলা। ১২ দিন ধরে তার খোঁজ না পাওয়ায় আমরা উদ্বেগ উৎকণ্ঠায় দিনাতিপাত করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews