বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

সাতবাড়িয়ার ১ নং ওয়ার্ডে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসমগ্রী বিতরণ করেন জাবের হোসেন চুনচু

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ’র নির্দেশে সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী জাবের হোসেন চুনচুর পক্ষ থেকে ২’শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসমগ্রী বিতরণ করা হয়েছে।

১৪ জুলাই (মঙ্গলবার) সকালে সাতবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ত্রাণসমগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা ফয়েজুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা যথাক্রমে, ফরমান, তাজউদ্দীন, আবদুল মালেক, আলমগীর, মতিউর রহমান প্রমূখ।

সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী জাবের হোসেন চুনচু বলেন, আমি নেতা হতে চাইনা জনগণের সেবক হতে চাই, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেনো সুখে দু:খে আপনাদের পাশে থাকতে পারি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews