বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে সামির হোসেন (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মাত্র ৪০ দিন আগে সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যাওয়ার পর এ ঘটনায় পরিবারটিতে আবারও শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পোপাদিয়া তাহেরুন্নেছা সিদ্দিকা হাফেজিয়া মাদ্রাসার সামনের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আইসক্রিম ফ্যাক্টরি এলাকার আস্কর আলী মিয়াজির বাড়ির মৃত ওমর ফারুকের ছেলে এবং ওই মাদ্রাসার নাজারা বিভাগের শিক্ষার্থী।
মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. মহিউদ্দিন জানান, সামির কয়েকজন শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে সে পানিতে তলিয়ে পুকুরঘাটের নিচে চলে যায়। বিষয়টি জানতে পেরে তিনি ও মাদ্রাসার অন্য শিক্ষকরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা ইমন হোসেন বলেন, ‘আমাদের পরিবারে শোকের ওপর শোক নেমে এসেছে। মাত্র ৪০ দিন আগে সামিরের বাবা নগর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আজ আমার ভাগিনাও পুকুরে ডুবে মারা গেল।’
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানবির আহমদ শান্তু জানান, সকাল ১০টার দিকে সামিরকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews