বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

এসিড পান করে প্রাণ গেল স্বর্ণ ব্যবসায়ীর

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামে এসিড পান করে রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।

পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত রাজীব বণিক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিকপাড়ার মনোহরি বণিকের ছেলে। নগরীর চান্দগাঁওয়ের মোহরা এলাকায় তার একটি স্বর্ণের দোকান রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে নিজ জুয়েলারি দোকানে থাকা এসিড পান করেন রাজীব। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews