বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

গ্রাম পুলিশকে মারধর করে মাথাফাটালো দুর্বৃত্তরা

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে টিটু চক্রবর্তী (৩১) নামের এক গ্রাম পুলিশকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ জুলাই) এ ব্যাপারে অজ্ঞাত ৩জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

দুর্বৃত্তদের হামলায় আহত টিটু চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের পুলিন অধিকারীর বাড়ির উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের চৌকিদার।

টিটু চক্রবর্তী জানান, গত ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পোপাদিয়া ৭ নাম্বার ওয়ার্ডের কালি মন্দিরের কাছে পৌঁছলে এক ব্যক্তি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আরও দুইজনে মিলে মারধর করলে মাথায় আঘাত লাগে। এর এক পর্যায়ে তারা সাইকেলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে প্রাণ মারার হুমকি দিয়ে চলে যায়।

তিনি বলেন, এ ঘটনার পর থেকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রাম পুলিশকে মারধরের বিষয়টি একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews