বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি এরশাদ উল্লাহর

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
প্রত্যাশীর মতো বিত্তবানদের বন্যাদুর্গত মানুষে পাশে থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, “১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত যদি একসাথে কাজ করলে, এইদেশ সিঙ্গাপুরের থেকে বেশি উন্নত হতে বেশি সময় লাগবে না।”

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার এনজিও সংস্থা প্রত্যাশী প্রাঙ্গনে আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, একদিকে ইরান আর আমেরিকার যুদ্ধ। অপরদিকে বন্যা। এর আগে ফ্যাসিবাদ আমাদের টাকা লুট করে নিয়ে গেছে বিদেশে। বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে। এছাড়া সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে।

প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও প্রত্যাশীর মাইক্রো ফাইন্যান্স পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী,মন্নান চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, নুরুল করিম নুরু, প্রত্যাশী সহকারী পরিচালক মাজেদুল ইসলাম, ডিপ্লু বড়ুয়া, প্রত্যাশীর সিনিয়র ম্যানেজার মো.খোরশেদ আলম, জামাল উদ্দিন ও হোসেন আহম্মদ।

এসময় ১৫০০ জন প্রত্যাশীর সংগঠিত সদস্য ও বন্যার্তদের মাঝে ত্রাণ সহয়তা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews