বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাট সর্দারপাড়া, ধোরলা, গাজীরপাড়া ও সারোয়াতলী এলাকায় বানভাসি মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বাবর মুনাফ, এসোসিয়েশনের নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নয়ন দাশ, অর্থ সম্পাদক প্রণয় বড়ুয়া, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পাভেল মহাজন, দিগন্ত নাগ, পার্থ সারথী সিংহ, সিয়াম আহমেদ রায়হান, গার্লস ইন স্কাউটের তিশা সর্দার, শরমিন আক্তার রিপা এবং ধ্রুব ধর তন্ময়।
ত্রাণ বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে মো. মুজাহিদুল ইসলাম বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে বাংলাদেশ স্কাউট কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে সংগঠনটি কাজ চালিয়ে যাবে।
তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews