বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কনফিডেন্স সল্ট কারখানার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক ঢাকার বার্ন ইনস্টিটিউটে

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ জুলাই) হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন বোয়ালখালীর বাসিন্দা ও ঢাকায় কর্মরত আনসার কমান্ডার মো. হাসান।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীনদের মধ্যে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার উত্তর নালাপাড়া (মাদারবাড়ি) এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটনের (২৮) শরীরের ৪০ শতাংশ, রাউজান উপজেলার মোহাম্মদপুর এলাকার মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলমের (৪২) শরীরের ৩৫ শতাংশ এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিনের (৩০) শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হন। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার নুরুল আলম, বোয়ালখালীর দিদার আলম ও নূর নবী হৃদয় এবং রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews