বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল বোয়ালখালীর লবণ কারখানার বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত ৫ দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে: সালাউদ্দীন আলী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র জাহাঙ্গীর আলম চৌধুরী “সহকারী সম্পাদক” হিসেবে নির্বাচিত রেমিট্যান্স যোদ্ধা মাওলানা মোহাম্মদ আবুল বাশার’র ইন্তেকাল। কনফিডেন্স সল্ট কারখানার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক ঢাকার বার্ন ইনস্টিটিউটে সিআইপি নির্বাচিত শফিকুল ইসলাম রাহীকে চন্দনাইশ জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান প্রবীণ শিক্ষক মাওলানা হাফেজ নুরুল আবছারের সফল অপারেশন; সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা

বোয়ালখালীর লবণ কারখানার বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হক (৪০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার(২৩ জুলাই)  সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহমুদুল হক চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার বাসিন্দা। তিনি মৃত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে একই দুর্ঘটনায় চার শ্রমিকের মৃত্যু হয়েছিল। সর্বশেষ মাহমুদুল হকের মৃত্যুর পর নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews