বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের আত্মার মাগফেরাত এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ’র সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মো. জাবের হোসেন চুনচু’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই (শুক্রবার) বাদে জুমা সাতবাড়িয়া মুন্সি ভিটা মোহাম্মাদিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মো. তাজউদ্দীন, মো. জুবায়ের হোসেন, মো. জুনায়েদ, মো. সাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আজিম উদ্দীন নুরী আল-কাদেরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews