বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
২৫ জুলাই (শনিবার) সকালে পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি পদক্ষিণ করে| প্রত্যেক কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেরাই পরিচ্ছন্ন কাজে অংশ নেন, এ সময় অন্যান্যদের মধ্যে অভিযানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াছ, ফায়ার সার্ভিস কর্মকর্তা, মো. কামরুল, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। পরিচ্ছন্ন, নান্দনিক ও সবুজ চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে এ অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, সরকারি প্রতিষ্ঠান-সংলগ্ন এলাকা, উন্মুক্ত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। একইভাবে চন্দনাইশে জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়, খানদীঘি উচ্চ বিদ্যালয়, কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান স্বতঃস্ফূর্তভাবে পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews