বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে সরকারি দপ্তরের ৫৩টি ভবন এবং ১৪টি আবাসিক ভবনের ছাদ ও আশপাশের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পৌর ভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক বোয়ালখালী” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউএনও মেহেদী হাসান ফারুক।
তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় বোয়ালখালীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কার্যক্রমের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
ইউএনও আরও জানান, উপজেলার প্রায় ৭ লাখ ২৬ হাজার বর্গফুট এলাকায় পরিচালিত এ অভিযানে সংগৃহীত বর্জ্য পরিবেশসম্মত উপায়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত ডাম্পিং জোনে অপসারণ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে।
অভিযানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews