বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ জুলাই)  উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে কধুরখীল এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে যান। যাওয়ার আগে ঘরে তালা লাগিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে ফিরে এসে দেখেন, ঘরের দরজা ভাঙা এবং আলমারি খোলা। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।
তার দাবি, আলমারিতে রাখা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews