বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

নৌকা বানিয়ে মানুষের জীবন বাঁচান, অথচ নিজের মাথা গোঁজার ঠাঁই নেই—অসহায় ভেট্টা মেস্তীরির পরিবারের আর্তনাদ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের বাঁশখালী ৭ নং সরল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিনজিরিতলা খালাইচ্ছ্যার পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (প্রকাশ ভেট্টা মেস্তীরি)—এলাকার একজন পরিচিত বোট ও কাঠের নৌকা নির্মাণকারী কারিগর। জীবনের অধিকাংশ সময় মানুষের প্রয়োজন মেটাতে নৌকা তৈরি করলেও আজ নিজের পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয় জোটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোট মেস্তীরির কাজ করে পরিবার চলান সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, দানশীল সংগঠন ও মানবিক মানুষের কাছে একটি ছোট্ট ঘর নির্মাণে সহযোগিতা চেয়ে আসছেন। কিন্তু বারবার আবেদন জানিয়েও এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাননি।

সাম্প্রতিক বন্যায় তাদের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের অধিকাংশ পরিবারের ঘর থেকে পানি নেমে গেলেও তাদের বসতভিটায় এখনো প্রায় এক ফুট কাদা ও পানি জমে রয়েছে। ফলে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে খোলা আকাশের নিচে, নরম কাদামাটির ওপর মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছেন পরিবারটি।

পরিবারের সদস্যরা জানান, প্রতিটি দিনই অনিশ্চয়তার মধ্যে কাটছে। বৃষ্টি এলেই বাড়ে দুর্ভোগ। শিশুদের নিয়ে নিরাপদে রাত কাটানোর মতো একটি ঘরই এখন তাদের সবচেয়ে বড় স্বপ্ন।

স্থানীয়রা বলেন, যে মানুষটি নিজের হাতে নৌকা তৈরি করে বন্যাকবলিত মানুষের চলাচল ও জীবনরক্ষায় অবদান রাখেন, সেই কারিগরের নিজের পরিবারেরই আজ মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নেই। এটি অত্যন্ত হৃদয়বিদারক বাস্তবতা।

এ অবস্থায় স্থানীয় সচেতন মহল সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, জনপ্রতিনিধি, মানবিক সংগঠন এবং দানশীল মানুষের প্রতি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে একটি নিরাপদ ঘর নির্মাণে সহযোগিতার আন্তরিক আহ্বান জানিয়েছেন।
01615110852

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews