বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন।

সোমবার (২৭ জুলাই) বরমা এলাকার কেশুয়া রাস্তার মাথা এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবাইদুল হক চৌধুরী রোকন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, “সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন আমি ২০১৯ সাল থেকে করোনার সময় এই ত্রাণ কার্যক্রমটি চালু রাখছি। মানুষ মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানো নিজ নিজ থেকে একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে। কোথায় আছে না “দশের লাঠি একের বোঝা” আজকে আমি ত্রাণ সামগ্রী দিলাম। যদি আমার দেখায় আরেকজন দেয়, আমাদের সমাজে আর দরিদ্র থাকবে না। একে অপরের খোঁজ নিতে হবে। তাই আগামীতেও আরো বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করতে পারি। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. মাহবুবুল করিম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews