মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭ বোয়ালখালীতে বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারণা, খোয়া গেল ৩ হাজার টাকা বোয়ালখালীতে আমন রোপণে বেড়েছে কৃষকের ব্যস্ততা সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে আমাদের বিরোধীদল শেখ হাসিনার ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সৌজন্য সাক্ষাৎ বিবেকের তাড়নায় এসেছি’: বহিষ্কারের পর বিএনপির জনসভায় যোগ দিয়ে সাবেক নেতা রাহী সাতবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আলহাজ্ব গোলাম নবী’র ইন্তেকাল ত্রিলোকেশ মহাশ্মশানের আন্তঃ কমিটির বৈঠক অনুষ্ঠিত বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারণা, খোয়া গেল ৩ হাজার টাকা

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদেশি মুদ্রা দেখিয়ে ৫০ হাজার টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে শাশুড়ি ও ছেলের বউয়ের কাছ থেকে তিন হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই প্রতারকের বিরুদ্ধে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানুনগোপাড়া সড়কের অলি বেকারি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রমা শীল পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শীলপাড়ার বাসিন্দা। তিনি জানান, তিনি ও তাঁর ছেলের বউ রাস মণি শীল পৌর সদরের বুড়িপুকুরপাড় থেকে বাজার শেষে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে আগে থেকেই দুই পুরুষ যাত্রী ছিলেন।
অটোরিকশাটি অলি বেকারি এলাকা পার হওয়ার পর তাঁদের একজন লাল কালি দিয়ে লেখা একটি কাগজ দিয়ে রমা শীলকে তা পড়তে বলেন। পরে একটি বিদেশি মুদ্রা দেখিয়ে তিনি দাবি করেন, এটি ভাঙতি করলে ৫০ হাজার টাকা পাওয়া যাবে। তাঁদের টাকার প্রয়োজন জানিয়ে সঙ্গে থাকা টাকা দিলে ওই মুদ্রাটি দিয়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি।
একপর্যায়ে শাশুড়ি-বউ তাঁদের সঙ্গে থাকা তিন হাজার টাকা ওই ব্যক্তিদের দেন। শাশুড়ী বউ বিদেশি মুদ্রাটি নিয়ে জোটপুকুরে অটোরিকশা থেকে নামেন।
পরে জোটপুকুর এলাকার একটি দোকানে মুদ্রাটি দেখালে তাঁরা বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।
রাস মণি শীল বলেন, ‘বিদেশি মুদ্রাটি ভাঙতি করলে ৫০ হাজার টাকা পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। পরে দোকানে দেখালে বুঝতে পারি আমরা প্রতারকের খপ্পরে পড়েছি।’
জানা গেছে, প্রতারকদের দেওয়া মুদ্রাটি ওমানের ১০০ বাইসা মূল্যের মুদ্রা। বাংলাদেশি টাকায় এর মূল্য আনুমানিক ৩২ টাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews