শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন অন্যায় যতবার ফিরে আসবে জনগণের শান্তিপুর্ন প্রতিরোধ ততবার জেগে উঠবে- সাইদ আল নোমান এমপি। ডাকসুর সংগ্রহশালায় আবদুল মালেক এর ছবি, কে ছিলেন তিনি কি ভাবে নিহত হন। গণমাধ্যম নিয়ন্ত্রণের বিন্দুমাত্র কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মহিষের আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশে লেবু বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আবদুল মাবুদ কড়লডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে। তাঁর দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। লেবু বাগানে কাজের পাশাপাশি তিনি পাহাড়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করতেন।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে লেবু বাগানে কাজ করতে যান আবদুল মাবুদ। সাধারণত কাজ শেষে বিকেল ৫টার দিকে তিনি বাড়িতে ফিরতেন। কিন্তু বৃহস্পতিবার বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে খুঁজতে পাহাড়ে যান। একপর্যায়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে আবদুল মাবুদকে পড়ে থাকতে দেখেন তারা। সেখানে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের বোনের ছেলে সাগর তালুকদার বলেন, ‘মামা প্রতিদিন লেবু বাগানে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে গিয়ে বাগানে মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
মহিষের গুঁতোয় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, পাহাড়ে বিভিন্ন ব্যক্তি মহিষ লালন-পালন করেন। এসব মহিষ অনেক সময় উন্মুক্তভাবে পাহাড়ে ঘুরে বেড়ায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়েছি, মহিষের গুঁতোয় আবদুল মাবুদ নামের এক ব্যক্তি মারা গেছেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews