শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন অন্যায় যতবার ফিরে আসবে জনগণের শান্তিপুর্ন প্রতিরোধ ততবার জেগে উঠবে- সাইদ আল নোমান এমপি। ডাকসুর সংগ্রহশালায় আবদুল মালেক এর ছবি, কে ছিলেন তিনি কি ভাবে নিহত হন। গণমাধ্যম নিয়ন্ত্রণের বিন্দুমাত্র কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

ক্রিস্টাল গ্লোবাল স্টাডির উদ্যোগে ক্রিস্টাল ইংলিশ একাডেমির গ্র্যান্ড ওপেনিং

নিজস্ব প্রতিবেদক:
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ক্রিস্টাল গ্লোবাল স্টাডি (CGS)-এর উদ্যোগে ক্রিস্টাল ইংলিশ একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে শিক্ষার্থীদের জন্য IELTS, PTE ও Spoken English-এর প্রশিক্ষণ ও প্রয়োজনীয় গাইডলাইন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রিস্টাল ইংলিশ একাডেমির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিস্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদ হোসেন এবং ইঞ্জিনিয়ার আমিনুর রহমান রাসেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদ হোসেন বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী অনেক শিক্ষার্থী ইংরেজিতে কথা বলা ও যোগাযোগের ক্ষেত্রে ভয় ও সংকোচ অনুভব করেন। পাশাপাশি Reading, Speaking, Listening ও Writing-এ দুর্বলতার কারণে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রস্তুতি নিতে পারেন না।

তিনি বলেন, শিক্ষার্থীদের এসব সমস্যা বিবেচনায় নিয়ে Crystal English Academy প্রয়োজনীয় প্রশিক্ষণ, গাইডলাইন ও সহযোগিতা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ইংরেজি ভাষার দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই যাত্রা শুরু করা Crystal Global Study বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, Australia, UK, New Zealand, Malaysia, Cyprus, Malta, Ireland, Hungary, Romania, Italy, Spain, Greece, Finland, France ও Lithuania-সহ বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ে ৪৫০ জনের বেশি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। তাঁদের অনেকে বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলোতে পড়াশোনা করছেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Crystal English Academy-এর মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা IELTS, PTE ও Spoken English-এর প্রস্তুতির পাশাপাশি ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে CGS।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্রিস্টাল ইংলিশ একাডেমির এই উদ্যোগ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভাষাগত প্রস্তুতিতে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews