বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

সিসিটিভি নজরদারিতে বোয়ালখালীতে এসএসসি পরীক্ষা, অনুপস্থিত ১১ শিক্ষার্থী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশের ন্যায় একযোগে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি কেন্দ্রে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৩ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনে ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো— পূর্ণচন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়, কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (জেনারেল ও ভোকেশনাল), শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং শাকপুরা প্রবর্তক আদর্শ কন্যা বিদ্যাপীঠ (মাদ্রাসা)।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকেও সার্বক্ষণিকভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক নিজে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রম তদারকি করেন। তিনি জানান, পরীক্ষা চলাকালে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্র এলাকায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews