বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে রাঙ্গুনিয়া অলস্টার’কে হাড়িয়ে কালারপোল ক্রীড়া সংস্হা চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৬তম
আসরের ফাইনালে রাঙ্গুনিয়া অলস্টার এসসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা।ম্যাচের একমাত্র গোলটি করেন দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহেল ফাহিম।

শুক্রবার (১৫ মে) বিকেলে পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা ও রাঙ্গুনিয়া অলস্টার এসসি। খেলা শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় কর্নার কিক থেকে অসাধারণ বাঁকানো শটে সরাসরি গোল করে দলকে এগিয়ে দেন ফাহিম সোহেল।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথম গোলের পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে কর্ণফুলী কালারপোল। অন্যদিকে সমতায় ফিরতে রাঙ্গুনিয়া অলস্টার এসসি একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় সফল হতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও উভয় দল কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ গড়ে তুললেও আর কোনো গোল হয়নি। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা।এর মাধ্যমে টুর্নামেন্টের ২৬তম আসরের শিরোপা নিজেদের করে নেয় দলটি।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কর্ণফুলী কালারপোলের মোহাম্মদ আরিফ। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ফাইনালের একমাত্র গোলদাতা ফাহিম সোহেল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা এম এ মান্নান শিমুল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ইদ্রিস চৌধুরী অপু, কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থার চেয়ারম্যান মো: মহিউদ্দীন মুরাদ, উপদেষ্টা আবদুর রহমান হিলু, সভাপতি এম এ রহিম, কোচ মো. ফরহাদ হোসেন, আরিফুর রহমান সুমন, যুগ্ম সচিব আজিজুল হকসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews