বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইছহাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে – জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। ইয়াবাসহ বোয়ালখালীতে  মফিজ গ্রেপ্তার ধান-কাঁঠালের টানে বোয়ালখালীতে লোকালয়ে বন্যহাতির হানা

আদালতের স্থিতিবস্থা আদেশ অমান্যের অভিযোগ পটিয়ার হাইদগাঁওয়ে উত্তেজনা, সংঘর্ষ আশঙ্কায় স্থানীয়দের উদ্বেগ

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হংসি পাড়া এলাকায় আদালতের দেওয়া স্থিতিবস্থা বজায় রাখার আদেশ অমান্যের অভিযোগ উঠেছে। বিরোধপূর্ণ জায়গায় জোরপূর্বক দখলচেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যেকোন সময় অপ্রীতিকর ঘটনা বা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।

জানা গেছে, একই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (মহানগর), চট্টগ্রামে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় একটি মিছ মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাদের পৈত্রিক ও ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। আদালত বিষয়টি আমলে নিয়ে বিরোধপূর্ণ জায়গায় স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে সম্প্রতি প্রতিপক্ষরা বহিরাগত লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি খনন, নির্মাণ সামগ্রী জড়ো করা এবং দখলমূলক কার্যক্রম চালানোর চেষ্টা করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রার্থীক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “আদালতের আদেশ থাকার পরও প্রতিপক্ষরা প্রকাশ্যে দখলচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জায়গাটি দীর্ঘদিন ধরে প্রার্থীপক্ষের বসতবাড়ির অংশ ও চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আদালতের আদেশ অমান্য করে সেখানে দখলচেষ্টার ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সচেতন মহল বলছেন, আদালতের নির্দেশ অমান্য করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক। তারা দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews