রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক বৈঠক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন

নোয়াখালীতে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মিনি কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জেলা সমাজসেবার উপপরিচালক বলেন, ৩লক্ষ টাকা মূল্য মানের সকল বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায়, নিয়মানুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ গ্রাম আদালত পরিচালনা করেন না। এজলাস ব্যবহারে সচেতন নয়। তাদেরকে সচেতন করতে পারলে গ্রাম আদালত আরো সক্রিয় হবে।

জেলা তথ্য কর্মকর্তা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সচেতন করতে না পারলে গ্রাম আদালত সক্রিয় হবেনা। ডিডিএলজির দফ্তর থেকে তাদের জবাব দিহিতার আওতায় আনতে হবে।

ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বলেন, জুমার খুতবায় গ্রাম আদালতের প্রচারণার জন্য পূর্বে চিঠি ইস্যু করা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদামতো আগামীতেও তাদের বিভিন্ন প্রোগ্রামে গ্রাম আদালতের প্রচারনা অব্যাহত রাখবে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, গ্রাস আদালত গ্রামের মানুষের বিচারিক সেবা মিটিয়ে সামাজিক নিরাপত্তা নিষ্চিতে কাজ করছে। জেলা মহিরা বিষয়ক অফিসের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে প্রচারনা অব্যাহত থাকবে। প্রয়োজনে গ্রাম আদালতের কর্মকর্তাগণকে আমন্ত্রণ জানাবে।

গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন বলেন, আজকের সভার মূল উদ্দেশ্য হলো সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তর এবং বেসরকারি সংস্থার বিভিন্ন কার্যক্রমের সাথে গ্রাম আদালতকে সম্পৃক্ত করা। যাতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে গ্রামীণ পর্যায়ের মানুষ গ্রাম আদালত সেবা সম্পর্কে জানে।

অনুষ্ঠানের সভাপতি ও স্থানীয় সরকারের উপপরিচালক ফেরদৌসী বেগম সকলের উদ্দেশ্যে বলেন, মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কর্মসূচিতে গ্রাম আদালতের প্রচারনা করার জন্য আহ্বান জানান। প্রয়োজনে সংশ্লিস্ট প্রকল্পের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর জন্য বলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews