বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বিশ্বকাপের উন্মাদনায় জমে উঠেছে পতাকার ব্যবসা, আর্জেন্টিনার চাহিদা বেশি

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। খেলা শুরুর আগেই প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে পতাকা কিনছেন ফুটবলপ্রেমীরা। সেই সুযোগে জমে উঠেছে পতাকার ব্যবসাও।
সোমবার(৮ জুন) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বুড়িপুকুরপাড় এলাকায় দেখা যায় পতাকা বিক্রেতা নুর হোসেন মিয়াকে। মাথার ওপর লম্বা বাঁশে ঝুলছে বিভিন্ন দেশের বড় বড় পতাকা, হাতে ছোট পতাকার গুচ্ছ। রাস্তা ধরে হেঁটে হেঁটে তিনি বিক্রি করছেন বিশ্বকাপ উপলক্ষে আনা এসব পতাকা।
কিশোরগঞ্জের বাসিন্দা নুর হোসেন জানান, প্রায় ১৫ বছর ধরে ফুটবল বিশ্বকাপ এলে দেশের বিভিন্ন এলাকায় পতাকা বিক্রি করেন তিনি। বিশ্বকাপের সূচি প্রকাশের পর থেকেই শুরু করেন প্রস্তুতি।
“বিশ্বকাপ আসলে মানুষের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে। তখন পতাকার চাহিদাও বেড়ে যায়। আমরাও সেই আনন্দের অংশ হয়ে যাই,” বলেন তিনি।
নুর হোসেন জানান, বড় পতাকা ২৫০ থেকে ৩০০ টাকা এবং ছোট পতাকা ১০ থেকে ২০ টাকায় বিক্রি করছেন। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি বড় পতাকা বিক্রি হয়। ছোট পতাকার ক্রেতাদের বেশিরভাগই শিশু-কিশোর।
কোন দলের পতাকার চাহিদা বেশি—জানতে চাইলে তিনি বলেন, “এবার আর্জেন্টিনার পতাকার চাহিদা সবচেয়ে বেশি। ব্রাজিলের পতাকাও ভালো বিক্রি হচ্ছে।”
পতাকা কিনতে আসা জার্মানি সমর্থক শাহাদাত বলেন, “আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা সহজেই পাওয়া যাচ্ছে। কিন্তু জার্মানিসহ অন্য দলগুলোর পতাকা খুঁজে পাওয়া কঠিন।”
বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পতাকার বিক্রিও। মাঠের খেলা শুরু হওয়ার আগেই পাড়া-মহল্লা, বাজার ও অলিগলিতে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের রঙিন আবহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews