বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

ঈদের ছুটির সুযোগে চট্টগ্রামের বোয়ালখালীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে ১০টি সিলিং ফ্যান ও একটি লাউড স্পিকার চুরি হয়েছে।
সোমবার (৮ জুন) এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত।
অভিযোগে উল্লেখ করা হয়, ঈদের ছুটি শেষে গত ৭ জুন বিদ্যালয় খুললে শিক্ষকরা দেখতে পান ড. ইউনূস ভবনের দ্বিতীয় তলার সপ্তম ও অষ্টম শ্রেণিকক্ষের ৮টি ফ্যান এবং নিচতলার পঞ্চম শ্রেণিকক্ষের আরও ২টি ফ্যান নেই। একই সঙ্গে একটি লাউড স্পিকারও খোয়া গেছে।
প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত বলেন, বিদ্যালয়টি উপজেলার একমাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত বিশেষায়িত সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এখানে কোনো দপ্তরী কিংবা নৈশপ্রহরী নেই।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews