বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় কৃষক পর্যায়ে চারা উৎপাদন কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষক পর্যায়ে চারা উৎপাদন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ ১৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) চট্টগ্রামের চন্দনাইশের রায় জোয়ারা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই চারা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চন্দনাইশের যৌথ উদ্যোগে আয়োজিত কৃষক পর্যায়ে চারা উৎপাদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত চারা উৎপাদন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল রহিম, চট্টগ্রাম অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-পরিচালক আপ্রু মারমা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রঘুনাথ নাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসতিয়াক মো. আরিফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপায়ন চৌধুরী, সৈকত বড়ুয়া প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যার কারণে কৃষিখাতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এই চারা উৎপাদন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক পর্যায়ে উন্নত মানের চারা উৎপাদন ও তা দ্রুত বিতরণ করার মাধ্যমে চন্দনাইশসহ আশেপাশের এলাকার কৃষি অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews