শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। বোয়ালখালীতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল বোয়ালখালীর লবণ কারখানার বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত ৫ দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে: সালাউদ্দীন আলী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র জাহাঙ্গীর আলম চৌধুরী “সহকারী সম্পাদক” হিসেবে নির্বাচিত

লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয়

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে গত দুই মাস ধরে লোকালয়ে বন্য হাতির অবাধ বিচরণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কয়েকটি গ্রামের মানুষ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হাতির পাল লোকালয়ে নেমে আসায় মসজিদে নামাজ, মন্দিরে পূজা এমনকি স্কুলে যাতায়াত নিয়েও উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। এ সময়ে শত শত শতক ধানের বীজতলা, আখ ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের মহৎবাড়ী এলাকার কৃষক আহমদুল হক বলেন, ঘরের সামনে রাখা প্রায় এক লাখ টাকার ধান রক্ষায় তাকে প্রায় প্রতিদিনই রাত জেগে পাহারা দিতে হচ্ছে। ভোরেও বাড়ির সামনে হাতির চলাচল দেখা যাচ্ছে।
স্থানীয়দের দাবি, গত দুই মাসে হাতির তাণ্ডবে অন্তত ৪৮০ শতক জমির ধানের বীজতলা নষ্ট হয়েছে। জৈষ্ঠ্যপুরা এলাকায় বসতবাড়ির সীমানাপ্রাচীর, আখক্ষেত ও নলকূপ ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ক্ষতির পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সন্ধ্যার পর মানুষ মসজিদ, মন্দির ও বিহারে যেতেও ভয় পাচ্ছেন। স্থানীয়দের নিয়ে হাতি তাড়ানোর একটি কমিটি গঠন করলে পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের বন কর্মকর্তা এমদাদুল হক বলেন, জনবল সীমিত হলেও নিয়মিত হাতি তাড়ানোর কাজ চলছে। বিভাগীয় বন কর্মকর্তা সোহেল রানা জানান, লোকালয়ে হাতি প্রবেশের বিষয়টি তাদের নজরে রয়েছে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। বনাঞ্চলে খাবার ও আবাসস্থল সংকুচিত হওয়ায় হাতিগুলো লোকালয়ে চলে আসছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews