বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন অন্যায় যতবার ফিরে আসবে জনগণের শান্তিপুর্ন প্রতিরোধ ততবার জেগে উঠবে- সাইদ আল নোমান এমপি। ডাকসুর সংগ্রহশালায় আবদুল মালেক এর ছবি, কে ছিলেন তিনি কি ভাবে নিহত হন। গণমাধ্যম নিয়ন্ত্রণের বিন্দুমাত্র কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় একটি প্রতিনিধি দল ১৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকালে চট্টগ্রামের ‘বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’ পরিদর্শনে যান। পরিদর্শনকালে কেন্দ্রের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডা. অঞ্জন চৌধুরী সার্ক টিমকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি কেন্দ্রের চিকিৎসা পদ্ধতি ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাদকনির্ভরশীল ব্যক্তিদের শারীরিক ও মানসিক চিকিৎসা, কাউন্সিলিং এবং সঠিক নির্দেশনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। সম্পূর্ণ সরকারি খরচে ২৫ বেডের এই কেন্দ্রে রোগীদের থাকা, খাওয়া ও আধুনিক চিকিৎসার পাশাপাশি প্রতিদিন ইনডোর-আউটডোর কাউন্সেলিং এবং অভিভাবকদেরও সচেতনতামূলক কাউন্সেলিং করা হয়। এছাড়া রোগীদের মানসিক প্রশান্তির জন্য এখানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, বিনোদন ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন ফুলের বাগান। ডা. অঞ্জন চৌধুরী সার্ক টিমকে পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করান। মানবাধিকার রক্ষা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই কেন্দ্রের নানামুখী মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সব সময় এই ধরণের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে। ঐ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন ও নির্বাহী সদস্য আনিচুল রহমান ফাহিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews