বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে গাউছিয়া কমিটির দাওয়াতে খায়র মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মুফতি সৈয়্যদ অসিয়র রহমান আলকাদেরী বলেছেন, “ঈমান-আক্বিদা যাতে শুদ্ধ হয়, নামাজ ও কালেমা যাতে শুদ্ধভাবে আদায় করা যায়—এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়।”

শনিবার(৪ জুলাই) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বোয়ালখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত দা’ওয়াতে খায়র মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাউছিয়া কমিটি বাংলাদেশের বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেয়ার মুহাম্মদ কমিশনার, দা’ওয়াতে খায়র কেন্দ্রীয় মুয়াল্লিম দপ্তরের সচিব মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী এবং মাওলানা ক্বারী জাহেদুল হক আলকাদেরী।

সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন ও কাজী এম. এ. জলিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ মাস্টার, শেখ সালাহউদ্দিন, শওকত ওসমান, মাহবুবুল আলম, এম. এম. মমতাজুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদীন, কাজী মিজানুল কাদের, আবু ছালেহ সাইফুল হক, মামুন মেম্বার, আলহাজ ইসকান্দর আলম দিদার, মাওলানা নুরুল আলম, মাওলানা আবদুল আজিজ, নজরুল ইসলাম, আকতার উদ্দিন, মো. ইব্রাহিম, ইদ্রিস, আহমেদ ছলিম চৌধুরী, ফজলুল কবীর, জহিরুল ইসলাম, মুজিবুর রহমান ও আতাউর রহমানসহ গাউছিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews